রংপুরে পুরাতন প্লাস্টিক ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে নগরীর মাহিগঞ্জ এলাকায় কয়েকটি ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে নগরীর মাহিগঞ্জ, নাছনিয়া, সাতমাথার প্রতিষ্ঠান গুলোর মালিক মোঃ আক্তার হোসেন (৩২) ও মোঃ আয়নাল হক (৪৮)কে পরিবেশ আইন ১৯৯৫ এর ৬(গ) মতে পরিবেশের ছাড়পত্র ছাড়াই পুরাতন প্লাস্টিক কারখানার ব্যবসা করার দায়ে আসামীদের ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা এবং একই অপরাধে ৩য় ফ্যাক্টরিতে অভিযানে চালিয়ে মোঃ হানিফ মিয়া (৬০) কে প্লাস্টিক কারখানায় চালা মজুদ করার অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা করেন।
উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কাজী সাইফুদ্দিনের উপস্থিতিতে এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, রংপুর মেট্রোপলিটন এলাকায় সকল প্রকার অপরাধ দমনে গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/এসআই

