লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপনকে র্যাব তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় র্যাব ছাত্রদল নেতা রিপনকে তুলে নিয়ে গেছে। আমরা অবিলম্বে তার সন্ধান দাবি করছি। কেননা তার পরিবারসহ অনেকেই তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন। অতীতে এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আমাদের দলের বহু নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। হয়তো ভিন্ন উদ্দেশ্যে রিপনকে গ্রেফতারের বিষয়টি প্রকাশ করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা অবিলম্বে রিপনকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার এবং জনসমক্ষে প্রকাশের দাবি করছে।
