একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনে নৌকা প্রতীক নিয়ে ফাহমী গোলন্দাজ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচন শেষে রাত সাড়ে নয়টায় সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান আনুষ্ঠানিকভাবে বেরসকারি ফলাফল ঘোষণা করেন।
এ আসনের ১শ ১১টি কেন্দ্রে ৩লাখ ২৪ হাজার ৩শ ৪৫ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৪শ ৭৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে নৌকা মার্কা প্রতীকের ফাহমী গোলন্দাজ বাবেল ২ লাখ ৫১ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়।
আরও পড়ুনঃ সাতক্ষীরা ১: বেসরকারি ফলে নৌকার মুস্তফা লুৎফুল্লাহ জয়ী
বাবেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কার এসএম মোরশেদ। তার প্রাপ্ত ভোট ৩ হাজার ১শ ৭৫টি।
ইত্তেফাক/নূহু
