একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে কোন সহিংসতা বিহীন সুষ্ঠুভাবে ১২০টি কেন্দ্রে কড়া নিরাপত্তার চাদরে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মহাজোট নৌকার প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী ২ লাখ ৪ হাজার ৭৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: অবিলম্বে ভোট বাতিল করা হোক, পুনঃনির্বাচন চাই: ঐক্যফ্রন্ট
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন ধানের শীষ প্রতীকে ৩৬ হাজার ৮০৪ ভোট পেয়েছেন। এদিকে মাওলানা রুহুল আমীন মাদানী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।
ইত্তেফাক/আরকেজি
