রাজশাহী-২: বেসরকারি ফলে জয়ী নৌকার ফজলে হোসেন বাদশা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:০৫

রাজশাহীর ৬টি আসনের সবগুলোতেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রবিবার ভোট গণনা শেষে প্রাপ্ত অসমর্থিত সূত্রে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা যায়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ বেসরকারিভাবে শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী​

রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৪৫৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩২৭ ভোট। 

ইত্তেফাক/আরকেজি