টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নতুন করে দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা উভয়ই যুবলীগ নেতা। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন-উপজেলা যুবলীগের এক নেতা এবং অপরজন শহর যুবলীগের শীর্ষ নেতা। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাত জনে।
আরো পড়ুন: পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ নিহত ২
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি জানান, করোনার উপসর্গ থাকায় গত ১২ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, আক্রান্ত ব্যক্তিদের বাসা লকডাউন করা হচ্ছে।
ইত্তেফাক/এএএম
