আলমডাঙ্গায় আরো তিনজন করোনা রোগী শনাক্ত

আপডেট : ১৪ মে ২০২০, ১৬:১২

আলমডাঙ্গায় নতুন করে আরো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আলমডাঙ্গায় মোট ১১ জন করোনা রোগী শনাক্ত হলেন। তবে ইতালি ফেরত এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ৩৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এর মধ্যে ১১ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। ১১ জনের মধ্যে আলমডাঙ্গার তিনজন পজিটিভ রোগী রয়েছেন। আক্রান্তরা হলেন, আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার দুইজন ও কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের একজন।

ইত্তেফাক/আরএ