রাঙ্গামাটিতে দুজন চিকিৎসকসহ নতুনভাবে করোনায় আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি জেলার দুইজন চিকিৎসক, বিলাইছড়ি উপজেলায় দুইজন এবং রাজস্থলী উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে রাঙ্গামাটিতে মোট আক্রান্ত ১৪ জন বলে জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
তিনি জানান, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) থেকে বুধবার রাত সাড়ে ৭টার দিকে ১৮টি রিপোর্ট এসেছে। তার মধ্যে পাঁচজন করোনা শনাক্ত হয়েছেন। রাজস্থলী উপজেলায় আক্রান্ত একজন নারায়ণগঞ্জ ফেরত। বিলাইছড়ির দুইজন মা ও ছেলে এবং চিকিৎসকদের মধ্যে একজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের এবং অন্যজন রাঙ্গামাটি জেলা শহরের জেনারেল ফিজিশিয়ান। তবে সকলেই সুস্থ আছেন।
এদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটিতে আরও চার নার্সের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে বলে জানা গেছে। রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো বিস্তারিত জানাতে পারছেন না জানিয়ে বলেন, আক্রান্ত নার্সদের সবাই রাঙ্গামাটি সদর হাসপাতালে কমর্রত স্টাফ নার্স।
সন্ধ্যায় আসায় আক্রান্ত ৫ জনের রিপোর্ট পরীক্ষা করা হয়েছিলো চট্টগ্রামের ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু)তে আর রাতে আসা ৪ জনের পরীক্ষা হয়েছে ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)তে।
আরো পড়ুন: ইতালিতে শর্তসাপেক্ষে বৈধতা পাচ্ছে ৫ লাখ অভিবাসী
তিনি জানান, গতকাল পর্যন্ত রাঙ্গামাটি থেকে ৫১১ জনের নমুনা পাঠানো হয়েছে। তারমধ্যে ৩৪৯ জনের নমুনা হাতে পেয়েছি। এতে রাঙ্গামাটিতে ১০ জনের নমুনা পজেটিভ এসেছে এবং ৩৩৯ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে।
অন্যদিকে, এর আগে গত ৬ মে ৪ জনের পজিটিভ পাওয়ার পর ৭ মে দ্বিতীয় দফা নমুনা পাঠানোর পর ১০ ও ১১ মে তাদের করোনা নেগেটিভ ফলাফল আসে এবং তৃতীয় দফা আবারো নমুনা প্রেরণ করা হয়। ১২ মে আরেকজনের পজিটিভ আসে। এনিয়ে জেলায় মোট ১৪ জন করোনা আক্রান্ত হলো।
ইত্তেফাক/এসি
