রাজশাহী-৪: বেসরকারি ফলে জয়ী নৌকার এনামুল হক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৪

রাজশাহীর ৬টি আসনের সবগুলোতেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রবিবার ভোট গণনা শেষে প্রাপ্ত অসমর্থিত সূত্রে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা যায়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন: নড়াইল-২: বেসরকারিভাবে বিজয়ী মাশরাফি

রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের এনামুল হক নৌকা প্রতীকে ২ লাখ ২৪ হাজার ৯৬২টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু হেনা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৬০টি ভোট।

ইত্তেফাক/আরকেজি