জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক, এমপি। আজ বৃহস্পতিবার (১৪ মে) এক শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষাক্ষেত্রে বাঙালি জাতির জন্য ছিলেন আশীর্বাদস্বরুপ। তার মতো একজন গুণী শিক্ষাবিদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। কোন কিছুর বিনিময়েই এই ক্ষতি পূরণ হবার নয়। বাঙালি জাতি তার অবদান চিরকাল স্মরণ রাখবেন।’
আরো পড়ুন: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন
মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ইত্তেফাক/এএএম
