চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়া উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার বাইল্যার বাপের ডেবা নামক দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় চারটি দেশে তৈরি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে মো. রোকন ও মো. আবদুল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা অস্ত্র তৈরির কারিগর বলে র্যাব জানায়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, পাহাড়ের ওপর পলিথিন ও বাঁশ দিয়ে দোচালা ঘর বানিয়ে সেখানে অস্ত্র তৈরি করা হতো। গ্রেফতার হওয়া দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে কারখানায় অস্ত্র তৈরি করে আসছিল। এসব অস্ত্র বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হতো।
ইত্তেফাক/এসি
