রাজশাহী-৫: বেসরকারি ফলে জয়ী নৌকার মনসুর রহমান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭

রাজশাহীর ৬টি আসনের সবগুলোতেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রবিবার ভোট গণনা শেষে প্রাপ্ত অসমর্থিত সূত্রে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা যায়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ মানিকগঞ্জ ৩: নৌকার জাহিদ মালেক স্বপন বেসরকারিভাবে বিজয়ী

রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের ডা. মনসুর রহমান নৌকা প্রতীকে ১ লাখ ৯৬ হাজার ৬৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯২৭ ভোট। 

ইত্তেফাক/আরকেজি