শেখ মোহাম্মদ মতিয়ার রহমান
সহকারি শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া ফাজিল (বি.এ) মাদরাসা
১. প্রশ্ন: কাকে একুশ শতকের সম্পদ বলা হয়? উত্তর:জ্ঞান
২. প্রশ্ন: বর্তমানে পৃথিবীর সম্পদ কোনটি?
উত্তর: সাধারণ মানুষ।
৩. প্রশ্ন:একুশ শতকের পৃথিবীর ভিত্তি কোনটি? উত্তর: জ্ঞানভিত্তিক অর্থনীতি
৪. প্রশ্ন: একুশ শতকের উল্লেখযোগ্য দুটি বিষয়ের নাম কি কি?
উত্তর: GlobalizationI Internationalization
৫. প্রশ্ন: কত শতাব্দিতে শিল্প বিপ্লব সংগঠিত হয়? উত্তর: অষ্টাদশ থেকে উনবিংশ শতাব্দিতে
৬. প্রশ্ন: বর্তমানে পৃথিবীর চালিকা শক্তি কোনটি? উত্তর: জ্ঞানভিত্তিক সমাজ
৭. প্রশ্ন:নতুন পৃথিবীর অলিখিত নিয়ম বলতে কি বুঝি?
উত্তর: আন্তর্জাতিকতা
৮. প্রশ্ন: কোন জিনিসগুলো প্রকৃতির ওপর নির্ভরতা কমিয়ে দিয়েছে?
উত্তর: বিভিন্ন ধরণের প্রযুক্তি বা যন্ত্র
৯. প্রশ্ন:বর্তমানে কোন জিনিসটি সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা বলে মনে করা হয়?
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
১০. প্রশ্ন: আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
উত্তর: চার্লস ব্যাবেজ
১১. প্রশ্ন: চার্লস ব্যাবেজের আবিস্কৃত যন্ত্রের নাম কি?
উত্তর: এনালিটিক্যাল ইঞ্জিন
১২. প্রশ্ন: কত সালে লন্ডনের বিজ্ঞান ও যাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়?
উত্তর: ১৯৯১ সালে
১৩. প্রশ্ন: প্রোগ্রামিং ধারণার প্রবর্তক বলা হয় কাকে?
উত্তর: আ্যাাডা লাভলেস
১৪. প্রশ্ন:তড়িত্ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে?
উত্তর: জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
১৫. প্রশ্ন: বিনা তারে এক স্থান হতে আর অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কি?
উত্তর: জগদীস চন্দ্র বসু
১৬. প্রশ্ন: প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে? উত্তর: রেমন্ড স্যামুয়েল টমলিনসন
১৭. প্রশ্ন: কত সালে আ্যাাপল কম্পিউটারের যাত্রা শুরু হয়?
উত্তর: ১৯৭৬ সালের ১ এপ্রিল
১৮. প্রশ্ন: w.w.w এর ইংরেজি পুর্ণরূপ কি? উত্তর: world wide web
১৯. প্রশ্ন: w.w.w এর জনক বলা হয় কাকে?
উত্তর: টিম বার্নাস লি
২০.প্রশ্ন: HTTP এর ইংরেজি পূর্নরূপ কি?
উত্তর: HYPER TEXT TRANSFER PROTOCOL
২১. প্রশ্ন:ফেসবুক এর জনক কে?
উত্তর: মার্ক জুকারবার্গ
