কালিয়াকৈরে স্ত্রীকে গলা কেটে হত্যা পলাতক স্বামী

আপডেট : ১৪ মে ২০২০, ২৩:২৬

কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে স্ত্রী নুর ভানুকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করেছেন স্বামী যকির্র রাম রায়। ঘটনার পর থেকে স্বামী যকির্র রাম রায় পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার হরিণহাটি গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের ছোটো ভাই বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিলফামারীর জলঢাকা গ্রামের চন্না মামুদের সঙ্গেনুর ভানুর প্রথম বিয়ে হয়। কিছু দিন আগে নুর ভানু প্রথম স্বামীকে তালাক দিয়ে যকির্র রাম রায়কে বিয়ে করেন। বিয়ের পর ভানু তার দ্বিতীয় স্বামীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির একটি কক্ষ ভাড়া থাকতেন। ভানু স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। বিয়ের পরপরই তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জের ধরে বুধবার যকির্র রাম রায় ফাঁকা বাসায় হাত-পা ও মুখ বেধে চাপাতি দিয়ে গলাকেটে স্ত্রী নুর ভানুকে হত্যা করে পালিয়ে যায়।