করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পিএম কেয়ার ফান্ডে এক মাসের বেতন দান করার কথা আগেই ঘোষণা করেছিলেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এবার জানালেন, এক বছরের জন্য নিজের বেতনের ৩০ শতাংশ অর্থ নেবেন না তিনি। এমনকি বিভিন্ন সফর ও প্রেসিডেন্ট ভবনে আনুষ্ঠানিক ভোজের ক্ষেত্রেও খরচে রাশ টানা হবে বলে জানিয়েছেন রামনাথ কোবিন্দ। গতকাল প্রেসিডেন্ট ভবনের তরফে একটি বিবৃতিতে বিভিন্ন অনুষ্ঠানের জন্য লিমুজিন কেনা, সংস্কার, সৌন্দর্যায়ন এবং ভোজসভার খাদ্যতালিকায় কাটছাঁট করার নির্দেশ দেওয়া হয়েছে। খরচে লাগাম টানার এই সিদ্ধান্ত নিয়ে ঐ বিবৃতিতে বলা হয়েছে, এই অবদান হয়তো প্রয়োজনের তুলনায় কম, কিন্তু তাত্পর্যপূর্ণ। -আনন্দবাজার পত্রিকা
