ঢাকা রেঞ্জের ৩৩ পুলিশ সদস্য পুরস্কৃত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৪৪

বিশেষ প্রতিনিধি

উত্তম কাজের জন্য ঢাকা রেঞ্জের ৩৩ পুলিশ সদস্য পুরস্কৃত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার প্রদান করেন ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সভায় ঢাকা রেঞ্জের অফিসার ও ফোর্সদের মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ৩জন চৌকিদারসহ ৩৩ জন অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়। গত মাসে (অক্টোবর) ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং গোপালগঞ্জ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার দেওয়া হয়। সভায় ডিআইজি মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভা পরিচালনা করেন অতিরিক্ত ডিআইজি (অপরাধ) আবু কালাম সিদ্দিক। উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টিলিজেন্স মোঃ আসাদুজ্জামান এবং রেঞ্জাধীন ১৩টি জেলার সকল পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ।