শিশু মতামত জরিপ নিয়ে সেভ দ্য চিলড্রেনের দুঃখ প্রকাশ

আপডেট : ১৫ মে ২০২০, ০৩:০২

সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত শিশু মতামত জরিপের জন্য দুঃখ প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিপটি মাত্র ১২১ শিশুকে ফোনে প্রশ্নোত্তরের মাধ্যমে পরিচালিত হয়েছে। এ ধরনের রিপোর্ট দেশের প্রায় সাড়ে ছয় কোটি শিশুকে প্রতিনিধিত্ব করে না। এটা কোনভাবে দেশের সামগ্রিক পরিস্থিতির প্রতিফলন নয়। সীমিত পরিসরে পরিচালিত এ ধরনের জরিপ বিভ্রান্তিকর, যা দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। 

মন্ত্রণালয় আরো বলে, এ জরিপের Methodology সঠিক নয় এবং Sampling  Framework ত্রুটিপূর্ণ। এতে গবেষণা পরিচালনায় গবেষকের ধারনার ঘাটতি প্রকাশিত হয়েছে এবং একই সাথে সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠানটির সুনাম ও  গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলেছে।

এ বিষয়ে বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের ভারপ্রাপ্ত প্রধানের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

ইত্তেফাক/জেডএইচ