জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহেবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা: মো: মনিরুজ্জামান খান (এমবিবিএস, এফসিপিএস) এর নিজস্ব অর্থায়নে নিম্ন আয়ের পরিবারের মধ্যে চালের বস্তা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আ: মজিদ খানের বাড়ির সামনে পৌরসভার ৯টি ওয়ার্ডের নিম্ন আয়ের ৫০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে একটি চালের বস্তা সামাজিক দূরত্ব বজায় রেখে তুলে দেওয়া হয়। এ সময় শিবচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাজাহান খান, শিবচর বনিক সমিতির সভাপতি লোকমান হোসেন খান, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো: ফিরোজ হোসেন খান, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাকিল খানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো: ফিরোজ হোসেন খান বলেন, চিফ হুইপের নির্দেশনায় আমার ভাই অধ্যাপক ডা: মো: মনিরুজ্জামান খানের নিজস্ব অর্থায়নে ঈদ উপলক্ষে পৌরসভার ৯টি ওর্য়াডে প্রথম ধাপে নিম্ন আয়ের ৫০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে একটি চালের বস্তা তুলে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে আরো ৫০০ পরিবারের মধ্যে চালের বস্তাসহ বিভিন্ন খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
ইত্তেফাক, আরকেজি
