সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২০, ১৬:১৮

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের বুনকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত শিশু আরাফাত (৬) আলী আকবরের পুত্র, নুর নবী (৬) আমিনুলের পুত্র। তারা দুজনই স্থানীয় ব্র্যাকে ১ম শ্রেনিতে পড়ালেখা করতো। 

জানা যায়, দু'জন পরস্পর মামাতো ফুফাতো ভাই। দুপুরে দুজন খেলা করতে বাড়ির বাইরে বের হয়। জুমার নামাজ পর পরিবারের লোকজন তাদের কারো বাড়িতে খুঁজে না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে লাশ পায়। 

আরও পড়ুনঃ খিলগাঁওয়ে ঠিকাদার হত্যার প্রধান আসামি গ্রেফতার

এ ঘটনায় ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা মর্মাহত, ঐ পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করার চেষ্টা করা হবে। আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি।

ইত্তেফাক/ এমএএম