যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের একটি পটল ক্ষেত থেকে শুক্রবার (১৫ মে) নবজাতক শিশুর খন্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার সকালে ঝাপা গ্রামের একটি পটল ক্ষেতে নবজাতকের খন্ডিত মাথা পড়ে থাকতে দেখে গ্রামের লোকেরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় খন্ডিত একটি মাথার পাশে রক্ত মাখা একটি মৃত শিয়াল পড়ে আছে। পুলিশের ধারনা অন্যকোথাও পড়েথাকা নবজাতকের মরা দেহ শিয়াল এখানে নিয়ে আসে। পরে কুকুরের সাথে হামলায় শিয়ালের মৃত্যু ঘটেছে।
আরও পড়ুনঃ সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে ঝাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুল ইসলাম জানান, পটল ক্ষেতে নব জাতকের খন্ডিত মাথা পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন আমাদের জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুর খন্ডিত মাথা উদ্ধার করি। তবে এখন পর্যন্ত মৃত নবজাতক শিশুটির পরিচয় জানা যায় নি। খোজ নিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/ এমএএম
