জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ১৫ মে ২০২০, ২১:০২

ইংরেজি

এস. এম. সারাফুল ইসলাম

সহকারী শিক্ষক (ইংরেজি)

শিরোমণি আলিম মাদরাসা, খুলনা

Voice Change করার  নিয়ম

 

শিক্ষার্থী বন্ধুরা,তোমরা কেমন আছ? নিশ্চয় ভালো আছ। আজ আমি তোমাদের সাথে Interrogative Sentence কীভাবে Voice Change করতে হয় সে সম্পর্কে আলোচনা করব।তাহলে শুরু করা যাক।

যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে Interrogative Sentence বলে । Interrogative Sentence-এ সাধারণত দুইভাবেপ্রশ্ন করা হয়। (১) শুধু একটি Auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া) Subject-এর আগে বসালেই Interrogative Sentenceহয়। যেমন :Have you eaten rice ? (২) Interrogative pronoun (Who, Whom, What, Which, When, Why, How etc.)-এর পরে উপরের (১) Sentence বসিয়ে Interrogative Sentence করা হয়। সেক্ষেত্রে Sentence-এর Extensions বাদ বা পরিবর্তন হতে পারে। যেমন :What have you eaten ?

(১) Subject-এর আগে Auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া) থাকলেVoice Change করার Structure:Be verb (একটি)+ (Object ®Subject) + be verb(যদি অতিরিক্ত থাকে) + Verb-এর Past participle form + by +(Subject  Object) + ? যেমন:

Active voice : Has Borno eaten rice ?

Passive voice :Has rice been eaten by Borno ?

এখানে Object ‘rice’ 3rd person হওয়ায় has এবং be verb-এর নিয়মানুযায়ী অতিরিক্ত been এসেছে ফলে be verb দুটির একটি Subject-এর আগে ও বাকিটা Subject-এর পরে বসেছে; তারপরVerb-এর Past participle form ‘eaten’ by এবং Subject ‘Borno’-কে Object হিসাবে ব্যবহার করা হয়েছে। মনে রাখবে,Interrogative Sentenceটিও Assertive Sentence এর মতো,তবে Interrogative Sentence-এ শুধু একটি Auxiliary verb’Subject’-এর আগে বসাতে হবে। তবে Negative Interrogative-এর ক্ষেত্রেSubject-এর Short form (isn’t, aren’t, wasn’t, weren’t, hasn’t, haven’tetc.) লেখাই উত্তম।