গোপালগঞ্জে সেনাবাহিনীর করোনা সুরক্ষা টানেল

আপডেট : ১৫ মে ২০২০, ২১:৪২

গোপালগঞ্জ প্রতিনিধি

করোনা পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে সেনাবাহিনী নির্মিত করোনা সুরক্ষা টানেল উদ্বোধন করেছেন ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল।

বৃহস্পতিবার বিকালে তিনি গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১১৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই নির্মিত করোনা জীবাণুমুক্তকরণ টানেল উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশের গাড়িসমূহ অপর টানেল অতিক্রম করে যানবাহন টানেলটিরও উদ্বোধন করা হয়।

যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল বলেছেন, গোপালগঞ্জ শহরে আমরা করোনা জীবাণুমুক্ত পাশাপাশি দুটি টানেল স্থাপন করেছি। একটি টানেলের মধ্য দিয়ে পথচারী ও অন্যটির মধ্যদিয়ে যানবাহন চলাচল করবে। টানেলের মধ্য দিয়ে যাবার সময়ে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক ডিটারজেন্ট দিয়ে স্প্রে হয়ে বাহির হবে।