দিনাজপুর-৬ : বেসরকারি ফলে বিজয়ী নৌকার প্রার্থী শিবলী সাদিক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:০২

দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা) আসনে নৌকার প্রার্থী শিবলী সাদিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 

রবিবার ভোট গণনা শেষে প্রাপ্ত অসমর্থিত সূত্রে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা যায়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন : দিনাজপুর-৪ : বেসরকারি ফলে বিজয়ী পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী

দিনাজপুর-৬ আসনে আওয়ামীলীগের প্রার্থী শিবলী সাদিক ২ লাখ ৮১ হাজার ৮৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আনোয়ারুল হক (জামায়াত) পেয়েছেন ৬৯ হাজার ৭৬৯ ভোট।

 

ইত্তেফাক/জেডএইচডি