স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
সোনারগাঁওয়ে স্বাস্থ্যবিধি না মানার কারণে মোগরাপাড়া চৌরাস্তার সকল মার্কেট ও বিপণিবিতানগুলো বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন মার্কেটগুলো পরিদর্শন শেষে স্বাস্থ্যবিধি না মানায় এ সিদ্বান্ত নেন। বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত নেন উপজেলা প্রশাসন। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন সাংবাদিকদের জানান, সোনারগাঁয়ের কোনো মার্কেটেই সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত তারা পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা না করবে ততক্ষণ পর্যন্ত কোনো মার্কেট খুলতে দেওয়া হবে না। এরপর যদি কেউ আইন অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি চৌরাস্তা এলাকার যানজট নিরসনে এখানে চলাচলরত যানবাহনকে চৌরাস্তায় না গিয়ে বিজয় স্তম্ভের পাশে স্টপেজ করার নির্দেশ দেন।
