g উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়ার দবিরগঞ্জ গ্রামের পাশে মালবাহী একটি পিকআপ উলটে এক জন নারী নিহত ও দুই ব্যক্তি আহত হন। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পিকআপটি ঢাকা থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
