তদন্তের মুখে মার্কিন সিনেট ইন্টিলেজেন্স কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট : ১৫ মে ২০২০, ২২:৫৯

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর তদন্তের মুখে পদত্যাগ করেছেন সিনেটে ইন্টিলিজেন্স কমিটির চেয়ারম্যান সিনেটর রিচার্ড বার। গত ফেব্রুয়ারিতে ১৭ লাখ ডলার মূল্যের সম্পত্তি বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরই তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার তার মোবাইল ফোন জব্দ করে গোয়েন্দা সংস্থাটি। খবর বিবিসির।

নর্থ ক্যারোলিনার সিনেটর জানান, এফবিআইর তদন্তকে বাধাগ্রস্ত না করতেই তিনি পদত্যাগ করেছেন। তার দাবি, তিনি কোনো অপরাধ করেননি। তার বিরুদ্ধে অভিযোগ, কমিটিতে প্রাপ্ত তথ্য ব্যবসায়িক স্বার্থে কাজে লাগিয়েছেন তিনি। অর্থনৈতিক সংকটের আতঙ্ক শুরু হওয়ার আগ মুহূর্তে তারা সম্পত্তি বিক্রির পদক্ষেপ নেন। মার্কিন আইন অনুসারে, রাষ্ট্রীয় কাজে নিয়োজিত অবস্থায় জানতে পারা অ-প্রকাশ্য তথ্য বাণিজ্যে ব্যবহার করা কংগ্রেস সদস্যদের জন্য বেআইনি। ফেইনস্টেইন জানিয়েছেন, তার স্বামীর বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পর্কে এফবিআইর জিজ্ঞাসাবাদের জবাব দিয়েছেন তিনি। সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেল জানিয়েছেন, বার তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং বলেছেন, এই পদত্যাগ সাময়িক।