ফেসবুকে মহানবী (স.) কে নিয়ে কটূক্তি

মনপুরায় পুলিশ-মুসল্লি সংঘর্ষে আহত ১০ কটূক্তিকারী আটক

আপডেট : ১৫ মে ২০২০, ২২:৫৯

ভোলার মনপুরায় মহানবী (স.) ও বিবি আয়েশাকে নিয়ে গত বৃহস্পতিবার ফেসবুকে এক যুবকের কটূক্তিমূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর রামনেওয়াজ চৌমুহনী বাজারে বিভিন্ন মসজিদের মুসল্লিরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন। এক পর্যায়ে মুসল্লিদের কয়েকজন ঐ যুবকের দোকান ঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ এসে তাদের বাধা দিলে উত্তেজিত মুসল্লি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ১০ জন আহত হন। এ সময়ে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়া ঐ যুবককে গ্রেফতার করে। মনপুরা থানার ওসি জানান, ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গতকাল বাজারে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনাটি ঘটে।