করোনায় আরো এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২০, ০০:১৪

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার তি?নি মারা যান। তার বয়স হয়েছিল ৪৯ বছর। গতকাল শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেন রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. এহতেশামুজ্জামান।

?তি?নি জানান, সহিদুল ইসলাম ব্যাং?কের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হ?য়ে তি?নি গত ৩০ এ?প্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে ভ?র্তি হন। গতকাল সন্ধ্যা সা?ড়ে ৭টায় চিকিত্সাধীন অবস্থায় মারা তিনি যান। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর। তি?নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ?দিকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট তিন জন ব্যাংকার মারা গেলেন। এর আগে দি সিটি ব্যাংকের আরো দুই জন মারা গেছেন। এদের ম?ধ্যে গত ১২ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আবু সাঈদ না?মের এক কর্মকর্তা মারা যান। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসা?বে কমর্রত ছি?লেন। এর আগে গত ২৬ এপ্রিল ব্যাংকটির মানবসম্পদ বিভাগের মুজতবা শাহরিয়ার নামের এক কর্মকর্তা মুগদা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।