আদিতমারীতে নার্সসহ আরো ৫জনের করোনা শনাক্ত 

আপডেট : ১৬ মে ২০২০, ০৯:৫৯

আদিতমারীতে আরো ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আদিতমারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, সিএইচসিপি,অফিস সহকারী ও একজন স্বেচ্ছাসেবী ল্যাব টেকনিশিয়ান রয়েছেন।

এছাড়াও উপজেলা সদরের বিন্নাগাড়ী এলাকার একজন করোনা পজেটিভ রোগীর স্পর্শে আসা নতুন করে এক যুবক রয়েছেন। তার বাড়ীও ওই এলাকায়। আর সিএইচসিপির দেবিরপাঠ কমিউনিটি ক্লিনিকে কর্মরত।

বিষয়টি শনিবার সকালে আদিতমারী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর আরেফিন প্রধান নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, আদিতমারী হাসপাতালের দুজন স্টাফ করোনা শনাক্তের পর হাসপাতালের কয়েকজনের নমুনা সংগ্রহ করে গত ৮ মে রংপুরে পাঠানো হয়। শনিবার সকালে রংপুর থেকে ৫জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।


ইত্তেফাক/আরকেজি