হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে এক ব্যক্তির মৃত্যু 

আপডেট : ১৬ মে ২০২০, ১১:৫১

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে শনিবার ভোরে করোনা উপসর্গ নিয়ে জয়নাল আবেদীন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার ৩নং ওয়ার্ডে। বিষয়টি নিশ্চিত করেছেন আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক  ডাঃ নাজিম উদ্দিন মিজান। 

তার নমুনা রিপোর্ট এখনো আসেনি। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, মৃত জয়নাল আবেদিন চট্টগ্রামের আগ্রাবাদে চাকুরী করতেন। সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়া উপসর্গ থাকার পরও বৃহস্পতিবার তাকে হাতিয়ায় নিয়ে আসেন। খবর পেয়ে বাড়িতে গিয়ে ডাক্তার তার উপসর্গ দেখে শুক্রবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসেন এবং শনিবার ভোরে তার মৃত্যু হয়।


ইত্তেফাক/আরকেজি