লালমনিরহাট-২: বেসরকারিভাবে বিজয়ী নৌকার প্রার্থী নুরুজ্জামান আহম্মেদ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬

লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা) আসনে মহাজোট প্রার্থী নুরুজ্জামান আহম্মেদ বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট-২ আসনে মহাজোট প্রার্থী নুরুজ্জামান আহম্মেদ ১ লাখ ৯৯ হাজার ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ঐক্যফ্রন্টের রোকন উদ্দিন বাবুল পেয়েছেন ৭৩ হাজার ৫৩৩ ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি। 

আরো পড়ুন: নীলফামারী-৩: বেসরকারিভাবে বিজয়ী জাতীয় পার্টির প্রার্থী মেজর (অবঃ) রানা মুহাম্মদ সোহেল  

এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচডি/এসআর