বিনোদন রিপোর্ট
সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমান আর নেই। জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্পী আজাদ রহমান গতকাল বিকেল পৌনে ৫টার দিকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। বেশ কয়েকদিন আগে একটা অপারেশন করিয়েছিলেন তিনি। সেটার পর তিনি হার্ট অ্যাটাকে মারা গেলেন। তবে তার মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ছিল না।
আজাদ রহমানের বয়স হয়েছিল ৭৬ বছর।
বলা হয়, বাংলাদেশে খেয়াল জনপ্রিয় করার পেছনে আজাদ রহমানের অবদান সবচেয়ে বেশি। তিনি বেশ কিছুদিন নজরুল ইনস্টিটিউটেও শিক্ষকতা করেছেন।
চলচ্চিত্রে সংগীতশিল্পী হিসেবে তিনি একবার, সংগীত পরিচালক হিসেবে দু-বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য, ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাবো’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’সহ অনেক গানের সুর করেছেন আজাদ রহমান।
