শার্শায় ইমাম ও মোয়াজ্জেমদের মধ্যে ঈদ উপহার বিতরণ

আপডেট : ১৬ মে ২০২০, ২০:১২

শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার সকল মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক মহসিন কবির। 

শনিবার সকাল ১০টার দিকে বেনাপোল বড়আঁচড়া গ্রামের আবু তাহের ভারতের বাগান বাড়ি থেকে তিনি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে  উপজেলার ১১টি ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার সকল মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং খাদেমদের কাছে ঈদ উপহার সামগ্রী পাঠিয়ে দেন।  উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি ও  সেমাই। 

মহাসিন কবির বলেন, দলের কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশে বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরবন্দি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। দেয়া হয়েছে সাড়ে সাত হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী। এর ধারাবাহিকতায় শার্শা উপজেলার ১১ টি ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার  ৫৮৯টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং খাদেমদের  মাঝে  ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হলো। 

আরো পড়ুন : একদিনে সর্বোচ্চ ২৪১ পুলিশ করোনায় আক্রান্ত

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, পুটখালী ইউনিয়ন বিএনপির  সাধারণ  সম্পাদক আব্দুল কাদের খাঁন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন, ছাত্রদল নেতা  রায়হান উদ্দিন দিপু ও  সেলিম হোসেন প্রমুখ।

ইত্তেফাক/ইউবি