লালমনিরহাটে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় এক হাজার অসহায় ও দুস্থদের মধ্যে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সুজন, উপজেলা নিবার্হী কর্মকর্তা উত্তম কুমার, মোগলহাট ইউনিয়ন হাবিবুর রহমান, জেলা জাপার সদস্য সচিব সেকেন্দার আলী, লালমনিরহাট জেলা জাপার সিনিয়র সহ সভাপতি এস.কে খাজা মনউদ্দিন ও লালমনিরহাট সদর উপজেলা জাপার সভাপতি আকবর ইমান।
ইত্তেফাক/এসি
