সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী আজ ১৭ মে। ফারুক চৌধুরীর জন্ম ১৯৩৪ সনের ৪ জানুয়ারি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে। ১৯৪৭ সালে দেশ ভাগের অব্যবহিত পরে আসাম থেকে পরিবারের সঙ্গে চলে আসেন পূর্ব-পাকিস্তান। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভের পর স্নাতক অধ্যয়নকালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগদান করেন এবং তিনি বাংলাদেশে সচিব পদেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ হাইকমিশনার এবং ব্রাসেলস ও সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত ছিলেন।
