মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে বিষাক্ত চোলাই মদ পানে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এক জন ও শুক্রবার রাতে মদপানের পরেই আরেক জনের মৃত্যু হয়।
কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, যাদবপুর গ্রামের আ. সামাদ (৫৫), খোর্দ্দ মহদীপুর গ্রামের মোকছেদুল ইসলাম (৩৭) ও আনছার আলী (৬৫) শুক্রবার কোমরগঞ্জ বাজারে চোলাই মদ পান করে।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, তারা বিষক্রিয়ায় মারা গেছে।
