ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২০, ২২:৫১

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

ঘুড়ি উড়াতে গিয়ে চার তলার ছাদ থেকে নিচে পড়ে রাহাত শিকদার (১০) নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুন্দরদী নূরানী ও দারুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র রাহাত।

রাহাতের পিতা ব্যবসায়ী হায়দার শিকদার জানান, রাহাত ও তার ভাতিজা রিফাত শিকদার বুধবার সকালে ঘুড়ি উড়াতে যায়। অসাবধানতাবশত রাহাত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন শুক্রবার রাহাত মারা যায়।