নাটোর-১ : আওয়ামী লীগের শহিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:৫২

নাটোর-১ আসনে আওয়ামী লীগের শহিদুল ইসলাম বকুল দুই লাখ ছয়চল্লিশ হাজার এগারো ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

 

তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুন নাহার শিরীন পেয়েছেন চৌদ্দ হাজার ছয়শ দশ ভোট।

আরো পড়ুন : নওগাঁ-৬ : নৌকা প্রতীকের ইসরাফিল আলম বেসরকারিভাবে নির্বাচিত

এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

 

ইত্তেফাক/অনি/ইউবি