খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানীতে চার ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। রবিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের ডিলার জয়ন্ত মণ্ডল, মাহমুদপুর ইউনিয়নের গৌর বিশ্বাস, সিংগা ইউনিয়নের শ্যামল দত্ত ও জুয়েল সরকারের লাইসেন্স ও ডিলারশিপ বাতিল করা হয়।
আরো পড়ুন : 'করোনা নিয়ে শুরুতে সত্য বলতে চায়নি উহান কর্তৃপক্ষ'
কাশিয়ানী উপজেলা খাদ্য অফিসের উপ-খাদ্য পরিদর্শক সুব্রত কুমার কুণ্ড জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের বিরুদ্ধে নামে-বেনামে কার্ড করে চাল আত্মসাৎ, হতদরিদ্রের তালিকায় বিত্তশালীদের নাম, নিজ পরিবারের একাধিক সদস্যের নামে কার্ড ও স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চার ডিলারের বিরুদ্ধে তদন্ত করে অনিয়মের সত্যতা পান। পরে চার ডিলারের মধ্যে তিন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়। মাহমুদপুর ইউনিয়নের ডিলার গৌর বিশ্বাস ডিলারশিপের প্রত্যাহার (পদত্যাগ) চেয়ে আবেদন করেন। তাই চারজনের লাইসেন্সসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
