ফুলবাড়ী প্রেসক্লাবে অপু সভাপতি ডিফেন্স সম্পাদক

আপডেট : ১৭ মে ২০২০, ১৬:০৬

দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা রবিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছেন।

সভায় উপস্থিত ৫২ সদস্যের সম্মতিক্রমে ২০২০-২০২৩ বর্ষের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু  (দৈনিক ইত্তেফাক ও দ্য নিউ নেশন), জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশিদ (দৈনিক ভোরের কাগজ ও দ্য অবজারভার), সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার  (দৈনিক সৃজনী), সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (মুভি বাংলা টিভি), সহ-সভাপতি মতিউর রহমান মুকুল (দৈনিক বিজনেস বাংলাদেশ), সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স (দৈনিক আমাদের সময়), যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল (দৈনিক ডেল্টা টাইমস), সহ-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মাস্টার (দৈনিক প্রতিভা), সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু (মাইটিভি), সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান (আমাদের প্রতিদিন), কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত (দৈনিক সকালের সময়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ  (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক আল আমিন (দৈনিক নবরাজ), প্রচার সম্পাদক আল হেলাল (দৈনিক আমাদের কন্ঠ), প্রকাশনা সম্পাদক সোলায়মান হোসেন (দৈনিক দেশবার্তা), মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক আফরোজ জাহান সেতু (দৈনিক কালজয়ী), পাঠাগার সম্পাদক রাসেল পারভেজ (দৈনিক সবুজ নিশান), সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন (দৈনিক নওরোজ) ও ক্রীড়া সম্পাদক বাদল চন্দ্র প্রামাণিক (দৈনিক নতুন স্বপ্ন)। 

এছাড়া ছয় সদস্য বিশিষ্ট নির্বাচিত কার্যকরী সদস্যরা হলেন, চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা (দৈনিক স্বদেশ প্রতিদিন), আব্দুল কাইয়ুম  (দৈনিক দেশ মা), রাজু কুমার গুপ্ত (দৈনিক দেশ মা), আশরাফ পারভেজ (দৈনিক সংবাদ), কমল চন্দ্র রায় (বিজয় টিভি) ও আল মামুন চৌধুরী (দৈনিক নতুন সময়)।

এদিকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন সাবেক গণশিক্ষা মন্ত্রী এবং বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 

ইত্তেফাক/এসি