গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর উপজেলা) আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী মাহাবুব আরা বেগম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রবিবার ভোট গণনা শেষে প্রাপ্ত অসমর্থিত সূত্রে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা যায়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন : গাইবান্ধা-১: বেসরকারিভাবে বিজয়ী লাঙলের প্রার্থী জাকির হোসেন
গাইবান্ধা-২ আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগের মাহাবুব আরা বেগম যিনি ১ লক্ষ ৮৯ হাজার ৬১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ঐক্যফন্ট সমর্থিত বিএনপির মো. আব্দুর রশীদ সরকার পেয়েছেন ৬৮হাজার ৬৭০ ভোট।
ইত্তেফাক/জেডএইচডি/ইউবি
