বামনায় করোনা জয়ীদের শুভেচ্ছা জানালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 

আপডেট : ১৭ মে ২০২০, ১৬:৫৪

বরগুনার বামনা উপজেলার ৮ করোনা জয়ীকে রবিবার ফুলের শুভেচ্ছা জানানো ও পুষ্টিকর খাবার দেওয়া হয়। 

গত ১৪ এপ্রিল বামনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হলে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান মনির সার্বক্ষণিক আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও পুষ্টিকর খাবার সরবরাহ করেন। ধীরে রোগীরা করোনা জয় করে সুস্থ হয়ে উঠে। 

আরো পড়ুন : নতুন ৫ হাজার টেকনোলজিস্ট নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে রোগীদের শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগীর, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসাইন ও উপজেলা সমাজকল্যাণ অফিসার মো. মিজানুর রহমান।। 


ইত্তেফাক/ইউবি