রাজশাহী অঞ্চলে একদিনে করোনা আক্রান্ত ১৪ 

আপডেট : ১৭ মে ২০২০, ১৯:০৪

রাজশাহী অঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ৬৬ জন। রবিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায়। এরপর এখন পর্যন্ত বিভাগের আট জেলায় মোট ৩২৫ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৬ জন। আর মারা গেছেন তিনজন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ১১০ জন। বাকিরা চিকিৎসা নিচ্ছেন হোম আইসোলেশনে।

এ বিভাগে আক্রান্তদের মধ্যে রাজশাহী নগরে একজনসহ জেলায় মোট ২০ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নওগাঁয় ৮৩ জন, নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ৮৭, বগুড়ায় ৭৫ জন, সিরাজগঞ্জে ১৫ ও পাবনায় ১৬ জন। সুস্থ হওয়া ৬৬ জনের মধ্যে রাজশাহী জেলার ৬ জন, নওগাঁর ১৬ জন, জয়পুরহাটের ২৯ জন, বগুড়ার ১১ জন, সিরাজগঞ্জের ১৩ জন ও পাবনার একজন।


ইত্তেফাক/ইউবি