সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকায় মোট ১৫৯টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মুহিবুর রহমান মানিক।
দুই উপজেলায় তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট তথা বিএনপি মনোনিত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৯হাজার ৬৬৩ ভোট।
রবিবার রাত ১০টা ১৫মিনিটে সুনামগঞ্জ জেলা রিটানিং অফিসারের কার্য়ালয়ের ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কক্ষ থেকে এ ফালাফল জানানো হয়।
ইত্তেফাক/ইউবি
