করোনা ভাইরাস মোকাবেলায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী নিজস্ব অর্থায়নে প্রায় ১৫০০ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
রবিবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
সকালে দৌলতদিয়া ইউনিয়নে ৩০০ পরিবার, উজানচর ইউনিয়নে ৩০০ পরিবার, গোয়ালন্দ পৌরসভায় ২৫০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। আগামী সোমবার দেবগ্রাম ও ছোট ভাকলা ইউনিয়নে ৬০০ পরিবারে ত্রাণ বিতরণ করা হবে।
ইত্তেফাক/ইউবি
