নারায়ণগঞ্জ-৩ : মহাজোটের লিয়াকত হোসেন খোকা বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৬

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে  মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে ১ লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে ১৮ হাজার ৪৭ ভোট পেয়েছেন। 

 

এ আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ৩ হাজার ৮৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭শ’ ২ জন এবং নারী ভোটার হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ১শ’ ৭০ জন। এ আসনে কেন্দ্রের সংখ্যা ১১৮টি। 

 

ইত্তেফাক/ইউবি