ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে ছয় চিকিত্সকসহ ১৫ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে শহরের কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) অনুষ্ঠানের মাধ্যমে সাত জনকে অবমুক্ত করা হয়। এদের মধ্যে চার জন চিকিত্সক, দুই জন নার্স ও এক জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তাদের হাতে করোনামুক্তকরণের সার্টিফিকেট, ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ সদরে চার জন চিকিত্সক, দুই জন নার্স ও এক জন স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন ডাক্তার এক জন নার্সসহ ছয় জন, কোটচাঁদপুর উপজেলায় এক জন ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক জনকে করোনা অবমুক্ত করা হয়। জেলায় এ পর্যন্ত ৪৩ জন করোনা আক্রান্ত হয়।
