চট্টগ্রামে শ্রাদ্ধানুষ্ঠান বন্ধ করে আয়োজককে জরিমানা

আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩৭

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা অমান্য করে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ও শ্রাদ্ধানুষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার জেলার বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গ্রামের বাসিন্দা উত্তম চৌধুরী সরকারি নির্দেশনা না মেনে ৫০০ লোক নিয়ে মৃত মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান আয়োজন করেন। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করার পাশাপাশি আয়োজককে ১০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই প্রায় ২৫০ মানুষ খেয়ে নেন। বাকিদের আমরা নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিয়ে রান্না করা খাবার পাশের দরিদ্র লোকদের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি।