বগুড়ায় আরও ৩ জন করোনায় আক্রান্ত

আপডেট : ১৮ মে ২০২০, ০৯:১০

বগুড়ায় নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ জনে।

রবিবার  রাত ১০টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত তিনজনের মধ্যে নারায়ণগঞ্জ ফেরত সোনাতলা উপজেলার এক গার্মেন্টস কর্মী, বগুড়া শহরের কলোনি এলাকার হামদর্দের এক হাকিম এবং অপরজন কাহালুর নারহট্ট এলাকার এক ব্যক্তি।

রবিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল থেকে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৮৫টির মধ্যে ৩টি পজিটিভ ফলাফল আসে।

ইত্তেফাক/এমআরএম