যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিদর্শককে প্রেসিডেন্ট ট্রাম্পের বরখাস্তের ঘটনা তদন্ত শুরু করেছেন ডেমোক্র্যাটরা। শনিবার থেকেই তারা তদন্ত শুরু করেছেন।
এর আগে শুক্রবার প্রেসিডেন্ট মহাপরিদর্শক স্টিভ লিনিককে বরখাস্তের কথা জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারকে চিঠি দেন। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি সিনেটের কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি বিবৃতিও দিয়েছে।
এতে বলা হয়েছে, এই সময়ে লিনিককে সরিয়ে দেওয়াটা একেবারেই অপ্রত্যাশিত। এর মাধ্যমে প্রমাণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প চান না তার প্রশাসনে কেউ নজরদারি করুক।
প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এলিয়ট অ্যাঞ্জেল এবং ডেমোক্র্যাট সিনেটর বব মেন্দেজ আগামী ২২ মে’র মধ্যে বরখাস্ত সংক্রান্ত সব নথি উপস্থাপন করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
অ্যাঞ্জেল এর আগে বলেছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বিরুদ্ধে তদন্ত শুরু করায় লিনিককে বরখাস্ত করা হয়েছে। -আলজাজিরা
